শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের মালিকসহ চারজন রিমান্ডে 

    নিজস্ব প্রতিবেদক

    ৩ মার্চ, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ন

    কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের মালিকসহ চারজন রিমান্ডে 

    রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে অগ্নিকা-ে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কাচ্চি ভাইয়ের ম্যানেজার ও চা চুমুকের দুই মালিকসহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

    রিমান্ডপ্রাপ্তরা হচ্ছে- কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক, শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।

    শনিবার তাদের আদালতে হাজির করা হয়। এরপর এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন আদালতে পুলিশি রিমান্ড দাবি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরি তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

    বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। এদের মধ্যে ৪৩ জনের নাম-পরিচয় শনাক্ত করা গেছে এবং ৪০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এ ঘটনায় রমনা থানায় শুক্রবার (১ মার্চ) অবহেলাজনিত হত্যাকা-ের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর