শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদ আর নেই

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২৪ ০৮:৪১ পূর্বাহ্ন

    সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদ আর নেই

    জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাপ্তাহিক ‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ (৮৪) আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

    সৈয়দ কামালুদ্দীন ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন। তিনি ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার ছিলেন।

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম আজ এক বিবৃতিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন বরেণ্য সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিক ও মেধাবী সাংবাদিককে হারালো।
    তারা বলেন,জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে সাংবাদিকতায় যে শূণ্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার মতো নয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর