শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২৪ ০৯:৪৪ পূর্বাহ্ন

    এসআরএফবির সভাপতি ফারুক খান, সম্পাদক আফরিন জাহান

    শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের ২০২৪-২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান। আর বাংলাদেশ টেলিভিশনের আফরিন জাহান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি রেস্টুরেন্টে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


    এর আগে বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এসময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়। এজিএমে সংগঠনের সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

    পরে প্রধান নির্বাচন কমিশন মোস্তফা কাজলের (বাংলাদেশ প্রতিদিন) নেতৃত্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন।

    কমিশনের অন্য দুই সদস্য হলেন শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ)।

    তবে ১৩ সদস্যের কমিটিতে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন এ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি-   হাবিবুর রহমান (একাত্তর টেলিভিশন) যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর); অর্থ সম্পাদক শামছুল ইসলাম (নয়াদিগন্ত, পুন:নির্বাচিত); সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাকিব (সময় টেলিভিশন); দফতর সম্পাদক ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)।

    এছাড়া নির্বাহী সদস্য- কাজী জেবেল সংবিধান অনুযায়ী (বিদায় সভাপতি), রাশেদ আলী ( একুশে টেলিভিশন) আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা) ও নির্বাহী কমিটি (একজন কো-আপ করবেন)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর