শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদুল ফিতরে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

    নিজস্ব প্রতিবেদক

    ৬ মার্চ, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ন

    ঈদুল ফিতরে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চাহিদা পূরণে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অভ্যন্তরীণ রুটে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।

    এছাড়াও এয়ারলাইন্সটি ১ থেকে ২০ রমজান পর্যন্ত তার বিভিন্ন অভ্যন্তরীণ রুটের মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    ঈদ উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থাটি ঈদের কয়েকদিন আগে ও পরে যাত্রীদের একটি যানজট মুক্ত আরামদায়ক ভ্রমণের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আসছে। 

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার ৫৯৯৯ টাকা, বরিশাল ৩৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুর ৪৪৯৯ টাকা মূল ভাড়া ঘোষণা করেছে।

    বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি দেশের সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর