শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • চামড়া শিল্প নগরীর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না : পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মার্চ, ২০২৪ ০৭:৫১ পূর্বাহ্ন

    চামড়া শিল্প নগরীর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না : পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জনস্বাস্থ্য বিবেচনায় সাভার চামড়া শিল্প নগরীর আর কোন দূষণই গ্রহণযোগ্য হবে না। এখানকার শিল্পকারখানা গুলোতে ইটিপি চালু করতে টাইমলাইন দিতে হবে।
    তিনি বলেন, কোরবানির পর আর ছাড় দেয়া হবে না। অবৈধ কারখানাগুলোর পরিবেশের ছাড়পত্র বাতিল কার্যক্রম শুরু করা হবে।

     তিনি আরও বলেন, মানুষের মৃত্যুর লাইসেন্স আমরা দিতে পারি না। দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একমত, যৌক্তিক সীমানার বাইরে যাওয়া সম্ভব নয়।

    সাবের হোসেন চৌধুরী বুধবার বিকালে হেমায়েতপুরের  বিসিক চামড়া শিল্পনগরীর দূষণ নিয়ন্ত্রণ বিষয়ে শিল্পনগরীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ এক আলোচনা সভায় এ কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, দূষণ নিয়ন্ত্রণে লেদার ওয়ার্কিং গ্রুপের চাহিদা পূরণ না করতে পারলে পণ্য রপ্তানি করা যাবে না। আমরা বিগত দশ বছরে, মাইনাসে আছি। দূষণ রোধে এখন গুরুত্ব দিতে হবে। দুষণের কারণে মানুষের  ক্যান্সার হয়। মানুষের মৃত্যর কারণ হয়। অক্সিজেন না থাকায়, পানি পচে গেছে, এমনকি এখানে ব্যাকটেরিয়াও বেঁচে থাকতে পারে না। কোরবানির পর সম্ভাব্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। একাজে সকলের সহযোগিতা দরকার, বলেন তিনি।

    সভায় প্রধানমন্ত্রীর বেসরকারিখাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যে মধ্যে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা বক্তব্য রাখেন।
     বিসিক চামড়া শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ শিল্পনগরীর বর্তমান অবস্থা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।  

    এসময় সংশ্লিষ্ট চামড়া কারখানার মালিকেরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর