শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে: প্রতিমন্ত্রী রুমানা আলী 

    নিজস্ব প্রতিবেদক

    ৭ মার্চ, ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন

    নারীর প্রতি সংবেদনশীলতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে: প্রতিমন্ত্রী রুমানা আলী 

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের  প্রতি সৌহার্দ্য,  সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত
    করা হবে।

    তিনি বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে, এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে। 

    তিনি বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'ডিপ্লোমেটিক করসপনডেন্টস এসোসিয়েশন, বাংলাদেশ-(ডি-ক্যাব) আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

    সংগঠনের সভাপতি নুরুল ইসলাম হাসিবের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন, লেখক শামীম আজাদ, ডি-ক্যাব সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু প্রমুখ বক্তৃতা করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর