শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৪ ০৮:১৪ অপরাহ্ন

    বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই

    বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সৈয়দ আহমেদ অটল আর নেই। শুক্রবার সকালে রাজধানীর আসগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
    তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

    তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

    সৈয়দ আহমেদ অটল জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য। দৈনিক করতোয়ার প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পত্রিকাটির প্রধান প্রতিবেদক হিসেবে ছিলেন।

    সাংবাদিক সৈয়দ আহমেদ অটলের পৈত্রিক বাড়ি মুন্সীগঞ্জে। বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। সেই সূত্রে বগুড়ার বাসিন্দা অটলের উত্তরসূরিরা। তার জন্ম বগুড়ায়। দেশের স্বাধীনতার জন্য তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
    বাম আদর্শ অনুসারী সৈয়দ আহমেদ আটল দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিটে কাজ করতেন।
    জাতীয় প্রেবক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাদ জুমা জানাজা শেষে বগুড়ায় তার মরদেহ দাফন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর