শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিডিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫০৭৯৫ জন প্রার্থী 

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন

    বিডিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫০৭৯৫ জন প্রার্থী 

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা সামন্ত লাল সেন বলেছেন, "এবারের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০৭৯৫ জন প্রার্থী অংশ নিয়েছে। এ বছর ডেন্টাল বিভাগে সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট ১৪০৫ টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। এবছর ভর্তি পরীক্ষার কেন্দ্র সংখ্যা মোট ১২ টি এবং ভেন্যু সংখ্যা ২০ টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ ১টি এবং ৮ টি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। 

    অন্যদিকে, বেসরকারি পর্যায়ে মোট ২৬ টি ডেন্টাল কলেজ রয়েছে। সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনরকম অনিয়মের খবর পাওয়া যায় নি। পরীক্ষা শুরুর এক মাস আগে থেকেই পরীক্ষার দিন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ডিজি ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা অত্যন্ত তৎপর ও সতর্ক থাকায় এবছর বিডিএস ভর্তি পরীক্ষায় দেশের কোন কেন্দ্রেই কোনরকম নেতিবাচক কিছু ঘটার সুযোগ ঘটেনি।"

    শুক্রবার সকালে রাজধানীর ফুলার রোডস্ত উদয়ন বিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, বিএমডিসি সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. বায়েজিদ খুরশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) মীরজাদি সাব্রিনা ফ্লোরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব নেওয়াজ হোসেন চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দেশের অবৈধ স্বাস্থ্যকেন্দ্র বন্ধে চলমান অভিযান চলামান রাখা, চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ণ এর গুরুত্ব, ডেঙ্গুর প্রকোপ রোধে করণীয়, তামাক আইন কার্যকর করার গুরুত্ব তুলে ধরা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৮ মার্চ, ২০২৪ ০৮:৩৬ অপরাহ্ন