শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিটিসিএল এর উচ্চগতির ইন্টারনেট ‘জীবন’ যুগে ঢাকা বিভাগ

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ন

    বিটিসিএল এর উচ্চগতির ইন্টারনেট ‘জীবন’ যুগে ঢাকা বিভাগ

    বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট জীবন সেবা  যুগে প্রবেশ করলো ঢাকা বিভাগ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার সন্ধ্যায়  নারায়ণগঞ্জে , নারায়ণগঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ ভবন থেকে এই জীবন সেবার উদ্বোধন করেন।   

    প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ জেলায় ৩ হাজার উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon”জীবন” এর উদ্বোধন  শেষে তিনি  স্মার্ট প্লাটফর্মে যুক্ত হয়ে ঢাকা বিভাগের ঢাকা জেলার বনশ্রী এলাকার ৪ হাজার, বাবু বাজার এলাকায় ৬ হাজার, উত্তরা এলাকায় ১৮ হাজার, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এলাকায় ১ হাজার, জাপান গার্ডেন সিটি এলাকায় ১০ হাজার, শেরে বাংলানগর এলাকায় ১৬ হাজার, রমনা এলাকায় ১২ হাজার, খিলগাঁও এলাকায় ৮ হাজার, নীলক্ষেত এলাকায় ১৪ হাজার, মিরপুর এলাকায় ১৫ হাজার, গুলশান এলাকায় ১০ হাজার, গেন্ডারিয়া এলাকায় ৩ হাজার, যাত্রাবাড়ী এলাকায় ৩ হাজার, দিয়াবাড়ী এলাকায় ৬ হাজার, ক্যান্টনমেন্ট এলাকায় ৮ হাজার, মগবাজার এলাকায় ২০ হাজার, বারিধারা এলাকায় ৬ হাজার এবং মুন্সীগঞ্জ জেলায় ৩ হাজার ৬০০, গাজীপুর জেলায় ৪ হাজার, নরসিংদী জেলায় ২ হাজার ৩০০, মানিকগঞ্জ জেলায় ৩ হাজার, টাঙ্গাইল জেলায় ৩ হাজার, রাজবাড়ী জেলায় ২ হাজার ৩০০, শরিয়তপুর জেলায় ৩ হাজার, ফরিদপুর জেলায় ৩ হাজার, মাদারীপুর জেলায় ৩ হাজার, কিশোরগঞ্জ জেলায় ৩ হাজার ৬০০ উচ্চগতির ইন্টারনেট সংযোগ সক্ষমতা সেবা GBon”জীবন” উদ্বোধন করেন।

    প্রতিমন্ত্রী বলেন প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক জীবন হবে বিটিসিএল এর লাইফ লাইন। ভবিষ্যতে বিটিসিএল- কে বাঁচিয়ে রাখা, সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং লাভজনক কোম্পানিতে পরিণত করতে জীবন ফলপ্রসূ অবদান রাখবে। জনাব জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর মেধাবী ও সাহসী পরিকল্পনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। এরই পথবেয়ে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে।

    এর আগে গত ২১ ফেব্রুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী  ভাষা শহিদদের স্মরণে বিটিসিএল এর ইন্টারনেট ব্যান্ডউইডথ জীবন এর বিশেষ সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করেন। এর আওতায় ৫ এমবিপিএস এর বিদ্যমান মূল্যে ৫০০ টাকা থেকে কমিয়ে, ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন সাশ্রয়ী এই প্যাকেজের আওতায় ১০ এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউডথ পাওয়া যাবে ৫০০ টাকায়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর