শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তাহসীন বাহার সূচনা বেসরকারিভাবে কুমিল্লা সিটি মেয়র নির্বাচিত

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২৪ ০৭:৪৬ পূর্বাহ্ন

    তাহসীন বাহার সূচনা বেসরকারিভাবে কুমিল্লা সিটি মেয়র নির্বাচিত

    উপ-নির্বাচনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র নির্বাচিত হয়েছেন তাহসীন বাহার সূচনা।

    আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

    কুমিল্লা জিলা স্কুল অডিটেরিয়ামে সিটি নির্বাচনের ফলাফলের জন্য তৈরি করা অস্থায়ী মঞ্চে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন শনিবার রাতে এই ফলাফল ঘোষণা করেন।

    কমিশন ঘোষিত ফলাফলে বিএনপি থেকে বহিস্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ভোট এবং আওয়ামী লীগের অপর প্রার্থী নূর-উর রহমান তানিম (হাতি) প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর