শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন

    এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার রাজধানীর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

    প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার স্বীকৃতি দিতে তাদের সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছেন।’ এ কাজে এসবির ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন সাক্ষাতে উপস্থিত ছিলেন।

    পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
    এসব গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগে, এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খন্ড প্রকাশ করেছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর