শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অভিশ্রুতি নয় বৃষ্টি খাতুনই আসল পরিচয়: ডিএনএ টেস্ট রিপোর্ট 

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২৪ ০৮:৩৪ পূর্বাহ্ন

    অভিশ্রুতি নয় বৃষ্টি খাতুনই আসল পরিচয়: ডিএনএ টেস্ট রিপোর্ট 

    অবশেষে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক বৃষ্টি খাতুন ওরফে অভিশ্রুতি শাস্ত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। বাবা সবুজ শেখ ওরফে শাবুলল আলম ও মা বিউটি খাতুনের ডিএনএ নমুনার সঙ্গে তার ডিএনএ মিলেছে। রোববার (১০ মার্চ) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) ফরেনসিক বিভাগের ডিআইজি একেএম নাহিদুল ইসলাম।

    তিনি বলেন, বৃষ্টি ও নাজমুলের পরিবারের সদস্যরা ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।  শনিবার (৯ মার্চ) তাদের ডিএনএ শনাক্ত হয়েছে। উভয়েরই পরিবারের সঙ্গে ডিএনএ মিলেছে। ডিএনএ শনাক্তের পর তদন্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা তারাই নেবেন।

    এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডে আগুনে এই সাংবাদিক নিহত হওয়ার পর তার পরিচয় নিয়ে শুরু হয় টানাটানি। খবর পেয়ে গ্রামের বাড়ি কুষ্টিয়া থেকে বাবা সবুজ শেখ ছুটে আসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। শনাক্ত করেন মেয়ের লাশ। কিন্তু বৃষ্টি নাকি অভিশ্রুতি শাস্ত্রী এ নিয়ে জটিলতা হওয়ায় সন্তানের লাশ দেয়া হয়নি বাবাকে। লাশ রাখা হয় মর্গে। পরিচয় নিশ্চিত হতে সবুজ ও তার স্ত্রীর ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ। নিহত তরুণীরও ডিএনএ নমুনা নেয়া হয়। পরীক্ষা শেষে বাবা-মায়ের সঙ্গে ওই তরুণীর ডিএনএ মিলেছে।

    প্রসঙ্গত, বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে গত ২৯ ফেব্রুয়ারি রাতে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের ভয়াবহতা ও মৃত্যুর পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের বলেন, ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে তিনবার চিঠি দেয়া হয়েছিল; কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর