শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বনশ্রীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ: মন্ত্রীর পরিদর্শন, ১১ লক্ষাধিক টাকা জরিমানা 

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন

    বনশ্রীতে বিধি লঙ্ঘন করে বাড়ি নির্মাণ: মন্ত্রীর পরিদর্শন, ১১ লক্ষাধিক টাকা জরিমানা 

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণ বনশ্রীর তিতাস রোডে সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাড়ি নির্মাণাধীন রাখার খবর জেনে রোববার বিকেলে আকষ্মিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। পরিদর্শনকালে তিনি দেখতে পান রাস্তায় পাশে কোন জায়গা না রেখে, নির্মাণসামগ্রী যেখানে সেখানে রেখে, নির্মাণাধীন বাড়ি নিরাপত্তার জন্য ঢেকে না রেখেই বাড়ি নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। তিনি এ সময় উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। 

    দক্ষিণ বনশ্রীর হোল্ডিং নং- ১৩ এর সামনে দেশের প্রচলিত আইন ও বিধিমালা লঙ্ঘন করে বাড়ি নির্মাণ অব্যাহত রাখায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ির মালিককে মোট ১১ লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা করেন। নির্মাণাধীন ভবনের রিটেইনিং ওয়াল নির্মাণ করার সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মালিকানাধীন রাস্তা ক্ষতিগ্রস্ত করায় দশ লক্ষ চব্বিশ হাজার টাকা এবং বাড়ি নির্মাণকালে নির্মাণসামগ্রী রাস্তায় রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম  কর্তৃক এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

    এছাড়াও, রাজউক এর সেটব্যাক আইন অমান্য করে বাড়ি নির্মাণের সময় রাস্তা হতে প্রয়োজনীয় জায়গা রাখা হয়নি। নিরাপত্তার জন্য নির্মাণাধীন ভবন ঢেকে রাখা হয়নি। এসকল বিষয় রাজউকের আওতাধীন হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউকের দৃষ্টি আকর্ষণ করা হবে। 

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসময় বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে কোন নির্মাণ করলে বা পরিবেশ দূষণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। পরিবেশের মানের উন্নয়নে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর