শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও শ্রীলংকার হাইকমিশনারে সাক্ষাত

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মার্চ, ২০২৪ ০৯:৪৫ পূর্বাহ্ন

    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ও শ্রীলংকার হাইকমিশনারে সাক্ষাত

    ঢাকা সফররত বেলারুশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ইয়েভগেনি শেস্তাকভ সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে তার দপ্তরে সাক্ষাত করেছেন। 

    বৈঠকে ১৯৭১ সালে তৎকালীন ইউনিয়ন অভ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের (ইউএসএসআর) অন্তর্ভুক্ত অংশ হিসেবে বেলারুশ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী হাছান উপমন্ত্রীকে ধন্যবাদ জানান।
    ইউরেশিয়ান ইকনোমিক ইউনিয়নের পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং ইউরেশিয়ান ইকনোমিক কমিশনের সাথে বাংলাদেশের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরে বেলারুশের সহযোগিতা ও বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগ কামনা করেন মন্ত্রী। উভয় নেতা এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

    এ দিন বিকেলে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার ধর্মপালা ভীরাক্কোডি। 
    সাক্ষাতকালে শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার সংকটকালে বাংলাদেশ সবসময় পাশে আছে। উভয় দেশ বাণিজ্য, কৃষি, মৎস্য, আইসিটি এবং আতিথেয়তা খাত, নৌপরিবহন এবং সামুদ্রিক যোগাযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন ড. হাছান।
    বৈঠকে দু'দেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোতে আরও বিনিয়োগ, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন ও সার্ক, বিমসটেক, ইন্ডিয়ান ওশান রিমের মতো আঞ্চলিক সংস্থাগুলিতে একসঙ্গে কাজের নানা ক্ষেত্র নিয়ে আলোচনা স্থান পায়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর