শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বাংলাদেশের সঙ্গে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মার্চ, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    বাংলাদেশের সঙ্গে জাপানের সুসম্পর্ক আরো গভীর হবে : রেলপথ মন্ত্রী 

    রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরো গভীর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের সাথে জাপানের এই সম্পর্ক তৈরি হয়।

    মঙ্গলবার রেল ভবনে মন্ত্রীর সাথে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
    রেলমন্ত্রী বাংলাদেশে জাপানের বাস্তবায়নাধীন রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। 

    মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে। 

    মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের রেলের প্রকল্পগুলোতে আরও আর্থিক সহযোগিতা প্রদানের আহবান জানান। জাপানের রাষ্ট্রদূত বাংলাদেশ রেলওয়ের সাথে কাজ করার এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর