শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রযুক্তিগত চর্চা অব্যাহত রাখেলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব: পার্বত্য সচিব

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মার্চ, ২০২৪ ০৯:৪০ পূর্বাহ্ন

    প্রযুক্তিগত চর্চা অব্যাহত রাখেলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব: পার্বত্য সচিব

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মশিউর রহমান এনডিসি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে গেলে প্রথমেই সকলের মন, মানসিকতার পরিবর্তন আনতে হবে। সেইসাথে প্রযুক্তি পরিবর্তন এবং কল্যাণমুখী নতুন প্রযুক্তিকে গ্রহণ করে তা চর্চার মাধ্যমে আয়ত্ত করতে হবে। মন মানসিকতার পরিবর্তন ও সকল ধরনের প্রযুক্তি ব্যবহারের চর্চা অব্যাহত রাখলেই স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি।

    মঙ্গলবার বিকালে বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ’ এর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির  বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমান এসব কথা বলেন।

    সচিব মশিউর রহমান এনডিসি বলেন, আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে জ্ঞানভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে। সংশ্লিষ্টরা নিজ নিজ অবস্থানে থেকে ডিজিটাল প্রযুক্তির বিকাশে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি শিক্ষায় প্রশিক্ষিত জনবল দিয়ে আমরা ২০৪১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

    কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জাতীয় পোর্টাল বাস্তবায়ন স্পেশালিস্ট মোহাম্মদ শামছুজ্জামান। এছাড়া আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম এবং যুগ্ম সচিব মোঃ জাহাঙ্গীর আলম এনডিসি। কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম এনডিসি, যুগ্মসচিব মো. হুজুর আলী, যুগ্মসচিব সজল কান্তি বনিকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর