শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যে তাঁর দশ দিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।

    রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারওয়েজের একটি বাণিজ্যিক বিমান (ইকে-৫৮২) সকাল ৭টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান।

    এর আগে গতকাল বিমানটি (স্থানীয় সময়) ১৪৩৫ মিনিটে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে, লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার মোঃ আশেকুন নবী চৌধুরী বাসসকে এ কথা জানান।

    যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

    রাষ্ট্রপতি গত ৩ মার্চ এমিরেটস এয়ারওয়েজের একটি নিয়মিত বিমানে (ফ্লাইট নং ইকে-৫৮৫) দুবাইয়ে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা ত্যাগ করেন।

    পরে দুবাই থেকে  রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ৬ মার্চ লন্ডনে পৌঁছান।
    রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, বঙ্গভবনের সচিবগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষাকালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর