শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

    সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের সুরক্ষায় সরকার কাজ করছে। শিশু পরিবার, মুক ও বধির বিদ্যালয়, শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রসহ প্রতিষ্ঠানগুলো শিশুদের নিয়ে কাজ করছে।

    মন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তরে সিএসপিবি প্রকল্পের আওতায় প্রশিক্ষকদের  প্রশিক্ষণ ও নতুন শিশু সুরক্ষা সমাজকর্মীদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    মন্ত্রী বলেন, শিশুদের শারীরিক ও মানসিক নির্যাতন রোধ ও তাদের সুরক্ষার জন্য কমিউনিটি ভিত্তিক সমাজকর্মী নিয়োগ দেয়া হয়েছে। 

    সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ওআইসি প্রতিনিধি এমা বিগ্রাম, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা প্রধান নাতালি ম্যাক কলি ও সিএসপিবি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সারোয়ার হোসেন। এরপর মন্ত্রী প্রশিক্ষণপ্রাপ্ত  প্রশিক্ষকদের হাতে সনদ তুলে দেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর