শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাবের হোসেন চৌধুরীর সঙ্গে প্রজ্ঞা এবং আত্মা’র প্রতিনিধি দলের বৈঠক

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ মার্চ, ২০২৪ ০৯:৫৮ পূর্বাহ্ন

    সাবের হোসেন চৌধুরীর সঙ্গে প্রজ্ঞা এবং আত্মা’র প্রতিনিধি দলের বৈঠক

    বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।

    মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন। পরিবেশ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এ লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব বলে আশা করছি। 

    বৈঠকে তিনি জানান, প্লাস্টিক দূষণ রোধে আগামী ২৩-২৯ এপ্রিল কানাডায় অনুষ্ঠেয় ‘ইন্টারগভর্মেন্টাল নেগোসিয়েশন কমিটি’ বা ‘আইএনসি’ এর চতুর্থ সম্মেলনে সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার নিষিদ্ধ করা, সিগারেট ফিল্টারকে ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য হিসেবে শ্রেণীভুক্ত করা এবং তামাক কোম্পানিগুলোর এক্সটেন্ডেড প্রোডিউসার রেস্পন্সিবিলিটি (ইপিআর) কার্যক্রম প্রতিরোধ করার ক্ষেত্রে বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করবে। 

    উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অপ্রয়োজনীয়, পরিহারযোগ্য ও ক্ষতিকর সিগারেট ফিল্টার ও ভেপোরাইজার এবং অণুজীব ও সামুদ্রিক জীব ধ্বংসকারী ও সাগরে দূষণ সৃষ্টিকারী একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করার সুপারিশ করেছে। ১৮৩টি সদস্য দেশের অংশগ্রহণে গত ৫-১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডব্লিউএইচও এফসিটিসি কপ-১০ সভায় পরিবেশ সুরক্ষা সংক্রান্ত আর্টিক্যাল-১৮ এর অধিকতর বাস্তবায়নে এ বিষয়ে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।  

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল-এফসিটিসি’র সদস্য হিসেবে বাংলাদেশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে অংশ নিয়েছে।

    বৈঠকে পরিবেশমন্ত্রীর সাথে আলোচনায় অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ন্যাশনাল ফোকাল পারসন (ইন্টারগভার্মেন্টাল নেগোশিয়েনস কমিটি অন প্লাস্টিক পলিউশনস) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক সুকান্ত গুপ্ত অলোক, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন ও সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র হেড অব প্রোগ্রামস মো. হাসান শাহরিয়ার।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর