শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রধানমন্ত্রীর যাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করবো : পলক

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২৪ ১২:০৯ অপরাহ্ন

    প্রধানমন্ত্রীর যাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করবো : পলক

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যাদুকরী নেতৃত্বে দেশের আর্থিক সংকট অতিক্রম করে যাবো আমরা। মহান আল্লাহ আমাদের সহায়।

    প্রতিমন্ত্রী শনিবার সকাল দশটায় সিংড়া উপজেলা সরকারি খাদ্য গোডাউন চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের বাদশাহ এঁর পক্ষ হতে প্রাপ্ত উপহার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন।

    উপজেলার ৫০০ অসহায় পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রী প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, সাত কেজি মসুরের ডাল, তিন লিটার সয়াবিন তেল,তিন কেজি চিনি এবং দুই কেজি লবন।

    প্রতিমন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে করোনা মহামারীর বিস্তার, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনী মুসলিমদের উপর অমানুষিক নির্যাতন ও হত্যার কারণে সারা বিশ্বে আর্থিক সংকট তৈরী হয়েছে। বৈশ্বিক এ সংকটের জন্যে আমরা দায়ী নই, কিন্তু আমরা ভুক্তভোগী। জননেত্রী শেখ হাসিনা’র দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে আমরা এ সংকট অতিক্রম করে যেতে চাই। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। তিনি ইফতার মাহফিলের মত ব্যয়বহুল আনুষ্ঠানিকতা পরিহার করতে বলেছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের এ রমজানে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সক্রিয় রয়েছি। ব্যক্তিগত সামর্থ্য এবং সাংগঠনিকভাবে আমরা অসহায় মানুষের অভাব মেটাতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছি।

    পলক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। তিনি সারাদেশে এক কোটি ৩০ লক্ষ পরিবারকে টিসিবি’র স্মার্ড কার্ড প্রদান করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে সরবরাহ করে যাচ্ছেন। আমৃত্য আমরা অসহায় মানুষের জন্যে কাজ করে যাবো।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজী এবং সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর