শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২৪ ১২:১৬ অপরাহ্ন

    ঝিনাইদহ-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যু

    ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলায়হি রাজিউন। বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে শনিবার সকাল ৬টায় থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আবদুল হাইয়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম।

    ১৯ বছর ধরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসা আবদুল হাই সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

    তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক নেমে এসেছে। গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মন্ত্রী সহ বিভিন্ন মহল।

    পরিবার সূত্রে জানা গেছে, ১৯৫২ সালের ১ মে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে আবদুল হাইয়ের জন্ম। তাঁর বাবার নাম ফয়জুদ্দীন আহম্মদ। ছাত্রজীবনে রাজনীতিতে জড়ানো আবদুল হাই ১৯৬৮ সালে ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ঝিনাইদহে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। পরে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক ও মহকুমা যুবলীগের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

    পেশায় ব্যবসায়ী আবদুল হাই ২০০১ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পরবর্তী সব কটি নির্বাচনেই সংসদ সদস্য হয়েছেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান ২০০৫ সালে। মৃত্যুর আগপর্যন্ত সে পদে আসীন ছিলেন আবদুল হাই।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর