শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২৪ ০৯:১১ পূর্বাহ্ন

    রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

    রাজধানীর মিরপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রাসেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ নম্বরের আধুনিকের মোড়ে এলায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


    নিহতের মামাতো ভাই স্বপন জানান, মিরপুর সাড়ে ১১-এর আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০-১২ জন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। রাসেলের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এই হামলা করেছে।


    তিনি আরও বলেন, রাসেল বিহারি পল্লিতে কারচুপির কাজ করতেন। তারা মিরপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা। বাবার নাম শাহাদাত হোসেন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

    পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর