শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জাতির পিতার জন্মদিনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ মার্চ, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ন

    জাতির পিতার জন্মদিনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

    বেনাপোল স্থল বন্দর দিয়ে রোববার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সরকারি ছুটি। তাই আজ পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি হচ্ছে না।আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় সব কার্যক্রম চলবে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল ইসলাম জানান, বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি ছুটি থাকায় আজ আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর