শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৪ ১২:৩৩ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গভবনে মিলাদ মাহফিল

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং ‘জাতীয় শিশু দিবস-২০২৪’ উপলক্ষে জোহরের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। 

    ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নৃশংসভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কাবির।

    দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ ও মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে দোয়াও করা হয়। মোনাজাতে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, বঙ্গভবনের সংশ্লিষ্ঠ সচিবগণ, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মচারীরা অংশ নেন।

    এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে দুপুরে বঙ্গভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

    আলোচনা সভায় রাষ্ট্রপতির কার্যালয়ে সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বক্তব্য রাখেন।
    বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

    তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এরআগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর