শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, কখনো পালাননিঃ মেয়র তাপস

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৪ ০৯:১০ পূর্বাহ্ন

    দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন, কখনো পালাননিঃ মেয়র তাপস

    দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু বারবার কারাবরণ করেছেন কিন্তু পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভয়ে তিনি কখনো পালান যাননি বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

    রোববার (১৭ মার্চ) দুপুরে গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ মন্তব্য করেন।

    ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, "আমরা সচরাচর যদি মনে করি, কোনো কিছু ভুল হয়েছে, অন্যায় হয়েছে। পুলিশ আসবে, ধরে নিয়ে যাবে। তাহলে আমরা প্রথম থেকেই চিন্তা করি কোথায় পালিয়ে যাওয়া যায়। কিন্তু বঙ্গবন্ধু কখনো পালাননি। কারণ, উনি মনে করতেন, তিনি কখনো অন্যায় করেননি। যা করেছেন তা দেশ ও জাতির কল্যাণে করেছেন। বাঙালি জাতির মুক্তির জন্য করেছেন।"

    অন্যায়ের সাথে আপোষ করার চাইতে বঙ্গবন্ধু কারাবরণকেই স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন জানিয়ে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "বঙ্গবন্ধু কখনো ভয় পেতেন না। যত রকম অত্যাচার-নির্যাতনই করা হোক না কেন তিনি সেটা স্বাচ্ছন্দ্য গ্রহণ করতেন। কিন্তু কখনোই অন্যায়ের সাথে আপোষ করতেন না। তিনি অনেকবার কারাবরণ করেছেন কিন্তু একবারও পালাননি। তিনি জানতেন যে, পুলিশ আসছে ম্যাজিস্ট্রেট আসছে। ওনাকে ধরে কারাগারে নিয়ে যাবে। তিনি স্ত্রীকে বলতেন -- রেনু, আমার কাপড় গুছিয়ে দাও, ওরা আসছে। ওনার এ রকম সাহস ছিলো।"

    অনুষ্ঠানে ঢাদসিক মেয়র চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় 'ক (প্রাথমিক শ্রেণি)' ও 'খ (মাধ্যমিক শ্রেণি)' বিভাগে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, করপোরেশনের মেয়র প্যানেলের ১ নং সদস্য ও ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদ উল্লাহ মিনু, সমাজকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন। 

    এর আগে ঢাদসিক মেয়র আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এবং নগর ভবনস্থ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর