শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মার্চ, ২০২৪ ১০:১২ পূর্বাহ্ন

    জিম্মি ‘এমভি আবদুল্লাহ’র মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা

    ভারত মহাসাগর থেকে ২৩ জন নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করা সোমালিয়া জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।  গত জিম্মি ঘটনার ৯ দিনের মাথায় বুধবার মালিকপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করে।

    বুধবার বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বাসসকে বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে।

    তিনি বলেন, ‘বুধবার সোমালিয়ার দস্যুদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগ হয়েছে। আশা করছি উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে সমঝোতা হবে। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।’ ‘জাহাজের জিম্মি নাবিকরা সুস্থভাবে ফিরে আসবেন বলেও আশ্ াপ্রকাশ করেন  তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর