শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ‘আইপিইউ অ্যাসেম্বলি’ সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মার্চ, ২০২৪ ১২:০৯ অপরাহ্ন

    ‘আইপিইউ অ্যাসেম্বলি’ সম্মেলনে যোগদানের জন্য স্পিকারের ঢাকা ত্যাগ

    ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদীয় প্রতিনিধিদলসহ বুধবার দিবাগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
    আগামী ২৩ থেকে ২৭ মার্চ সুইজারল্যান্ডের জেনেভাতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

    সম্মেলনে অংশগ্রহণের জন্য সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি স্পিকারের সফর সঙ্গী হয়েছেন।

    সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধি দলে রয়েছেন। এ ছাড়া স্পিকারের স্পাউস সৈয়দ ইশতিয়াক হোসাইন নিজ খরচে স্পিকারের সফরসঙ্গী হয়েছেন।

    সুইজারল্যান্ড সফর শেষে স্পিকার সংসদীয় প্রতিনিধিদল ও তার সফরসঙ্গীগণসহ আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর