ইনডেক্সধারী বদলি-প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে বদলির দাবিতে আগামী ২৭ মার্চ এনটিআরসি-এর সামনে বদলির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ দাবিতে অনেক আগে থেকেই শিক্ষকরা সোচ্চার। বদলির দাবিতে বিভিন্ন সময় শিক্ষকরা মানববন্ধন করেছেন, এরই পরিপ্রেক্ষিতে সরকার বদলির উদ্যোগ নিলে বদলির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুটি কর্মশালার আয়োজন করে। কিন্তু দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে বদলির কাজটি থেমে থাকায় শিক্ষকরা চিন্তায় হতাশা প্রকাশ করেন। শিক্ষকদের দাবি পঞ্চম গন বিজ্ঞপ্তির আগে বদলির প্রজ্ঞাপন জারি করে বদলি বিজ্ঞপ্তি আগে কার্যকর করা। জেলার বিভিন্ন শিক্ষকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করবে বলে জানা যায়।
ইনডেক্সধারী বদলি-প্রত্যাশী ঐক্য পরিষদের শিক্ষক সংগঠনের সভাপতি মোঃ সরোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাকিবুল ইসলাম এর সঞ্চালনায় বদলির মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। তারা বলেন ১২৫০০ টাকা দিয়ে দূরে চাকরি করা খুব কষ্টের । তাই বৈশ্বিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বর্তমান বাজারে এই সামান্য টাকায় কোনোভাবেই প্রয়োজন মেটানো সম্ভব নয়। ফলে বদলি-প্রত্যাশী শিক্ষকেরা মনে করেন বদলির প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ দেওয়া হলে সরকারের কোন আর্থিক অর্থ মেটাতে হবে না এবং ৫ম বিজ্ঞপ্তি আগে বদলি বিজ্ঞপ্তি দেওয়ার জন্য দ্রুত প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।