শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ০৯:৪২ অপরাহ্ন

    ডেমরার কাপড়ের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় কাপড়ের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ও নৌবাহিনীর ২ ইউনিটের সাড়ে আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বাসস’কে বলেন, শুক্রবার সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১০টি ও নৌবাহিনীর ২ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

    শাহজাহান শিকদার বাসস’কে আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আমাদের কাছে খবর আসে রাজধানীর ডেমরা ভাঙ্গা প্রেস এলাকায় তিন তলা ভবনের নীচ তলায় একটি কাপড়ের গোডাউনে আগুন লেগেছে। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ১১টা ৪৫ মিনিটে। পরে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর