শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • নারী-পুরুষ সমঅধিকারে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব : সিমিন হোসেন রিমি

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৪ ০৯:৫৩ অপরাহ্ন

    নারী-পুরুষ সমঅধিকারে কাজ করলে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব : সিমিন হোসেন রিমি

    আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, নারী-পুরুষ সমঅধিকারের ভিত্তিতে একসাথে কাজ করলেই কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।

    তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে প্রতিটি পুরুষ ও নারীর সমঅধিকার রয়েছে।’ 
    আজ শুক্রবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর ৪৯ নং ওয়ার্ডের টিডিএইচ স্কুলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত পরিবারে পুরুষের ভূমিকা বুট ক্যাম্প ও লার্নিং ক্যাম্প বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে  গাজীপুর সিটি কর্পোরেশন এর আঞ্চলিক নির্বাহী-টঙ্গী জোন, মোঃ সোহেল রানা, ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আমির হামজা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জেড গোমেজ, ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন মঞ্জু মারিয়া পালমা, সিনিয়র ম্যানেজার আরবান প্রোগ্রাম জোয়ান্না ডি রোজারিও, শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্কের সভাপতি সাংবাদিক মাহফুজা জেসমিনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    প্রতিমন্ত্রী বলেন ‘বর্তমান সময়ে যেখানে পারিবারিক সহিংসতা আমাদের জন্য একটি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই সময় এ ধরনের লার্নিং ক্যাম্পের আয়োজন সত্যিই এক সময়োপযোগী পদক্ষেপ।’

    তিনি আরও বলেন, পুরুষদের মধ্যে শিশু যতœ ও পালন-পোষণের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং পারিবারিক কাজে সংশ্লিষ্টতা আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দিক। এই ক্যাম্পগুলো পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে।

    আয়োজকরা জানিয়েছেন, পরিবারে পুরুষের ভূমিকা শীর্ষক এই বুট ক্যাম্প ও লার্নিং ক্যাম্পে ১১০ জন দম্পতি দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে। পরিবারে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ একটি আদর্শ সমাজ গঠনের অন্যতম উপজীব্য। পারিবারিক ভারসাম্য বজায় রাখতে এবং সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে বাবা-মা দু'জনের সমান ভূমিকা থাকে যা শিশুদের সঠিক বিকাশের জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। 
    আয়োজনের শেষ অংশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেরা স্টল ও প্রশিক্ষকগণকে পুরষ্কৃত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর