শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • দেশের কল্যাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী : অর্থ প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ০৮:৪৩ পূর্বাহ্ন

    দেশের কল্যাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী : অর্থ প্রতিমন্ত্রী

    অন্ধকার থেকে সমৃদ্ধ, সমৃদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে   নিরলসভাবে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করছেন বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।

    তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরো নিকটে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্যন্নোয়নে ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু তনয়া আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমে কিভাবে জনসাধারণের কাছে আসা যায়।’ 

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পার্কি বিচ পরিদর্শন, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী শনিবার এসব কথা বলেন। 

    অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেন না, তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাঁর রূপান্তরকারী ও দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়। আনোয়ারা নিজ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। উন্নয়নের ছোঁয়া আনোয়ারাতেও প্রসারিত হবে। চলমান সকল উন্নয়ন প্রকল্পের তদারকির দায়িত্ব জনপ্রতিনিধিদের পাশাপাশি জনগণেরও। সকলের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পসমূহের সঠিক বাস্তবায়ন সম্ভব।

    কাজী শেখ মোহাম্মদ শাহ-র সভাপতিত্বে ও তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডা. নাছির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল, আবুল মনসুর চৌধুরী, হাজী নুরুল হক, মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  

    এর আগে অর্থ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস বি.কম ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন ও কবর জিয়ারত, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ, এবং রায়পুর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ও পার্কিতে পর্যটন সুবিধাবাদী প্রবর্তন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর