শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জলবায়ু সহিষ্ণু সমাজ গঠনে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে : পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ০৯:০৩ পূর্বাহ্ন

    জলবায়ু সহিষ্ণু সমাজ গঠনে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে : পরিবেশমন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে।

    তিনি বলেন, এ কারণে সহযোগিতামূলক প্রচেষ্টা ও সম্মিলিত পদক্ষেপ আরও স্থিতিস্থাপক এবং টেকসই বিশ্ব বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।  জলবায়ু সমস্যা মোকাবেলা করার জন্য মূল স্টেকহোল্ডার হিসাবে মহিলাদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

    সাবের হোসেন চৌধুরী শনিবার রাজধানীর পার্লামেন্ট ক্লাব মিলনায়তনে সার্ক বিজনেস কাউন্সিল অব উইমেনস ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়- নারীর ওপর প্রভাব এবং এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    সাবের হোসেন চৌধুরী বলেন, বিদেশিরা এখন বাংলাদেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কৌশল শিখতে আগ্রহী। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। এজন্য সঠিক গবেষণা প্রয়োজন।
    বেসরকারি খাতসহ সকলকে নিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা প্রয়োজন বলে জানান পরিবেশমন্ত্রী।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ডব্লিউআইসিসিআইয়ের সার্ক বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ড. মানতাশা আহমেদ,   সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ড্যানিয়েল নোভাক ও সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর