শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: ধর্মমন্ত্রী 

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মার্চ, ২০২৪ ০১:৪০ অপরাহ্ন

    কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে: ধর্মমন্ত্রী 

    ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। রোববার সকালে জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কুরআন ২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা  ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। 

    ধর্মমন্ত্রী বলেন, প্রতিবছরই বিশ্বের মুসলিম দেশসমূহ যেমন সৌদি আরব, দুবাই, গাম্বিয়া, ইরান, মিশর, জর্ডান, তুরস্ক, আলজেরিয়া, পাকিস্তান, মালদ্বীপসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত হিফজ, কিরাত, তাফসীর ও ইমাম মুবাল্লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ বিভিন্ন স্তরে এদেশের প্রতিযোগীরা পুরস্কার অর্জন করছে। ১৯৯৪ সাল হতে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের অধিক প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।

    মতবিনিময় সভায় উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রী বলেন, হাফেজ  ইসমাঈল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদেরকে  আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য একটাই। সেটা হলো এই ইসলামপুর থেকে ইসমাঈলের মতো অনেক অনেক ইসমাঈল গড়ে তোলা যারা ইসলামপুরের মুখ উজ্জ্বল করবে। বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাঈল যদি পারে তাহলে অন্যান্য হাফেজরা পারবে। ইসমাইলের ওস্তাদ যদি পারেন তাহলে অন্যান্য ওস্তাদরাও পারবেন। শুধু প্রয়োজন একাগ্রতা, নিষ্ঠা, অধ্যবসায় এবং অনুশীলন। 

    ধর্মমন্ত্রী আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আপনাদের কাছ থেকে আমাদের কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা আমাদের ব্যক্তিগত কোন স্বার্থ হাসিলের জন্য নয়। প্রত্যাশা দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। আমার সন্তান ভালো থাকবে, আপনার সন্তানও ভালো থাকবে। 

    উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যানের মধ্যে  উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল  আব্দুন নাছের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, জামালপুর আইন কলেজের অধ্যক্ষ অ্যাড. আব্দুস ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস  প্রমূখ বক্তৃতা করেন। 

    পরে মন্ত্রী আরটিভি আলোকিত কুরআন ২০২৪ এর চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর