শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ মার্চ, ২০২৪ ০৯:৩২ পূর্বাহ্ন

    তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেয়া হবে। 

    তিনি বলেন, তামাক একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবহার হ্রাস করা জরুরি। তাই এর ব্যবহার নিয়ন্ত্রণ এবং এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত করারোপ করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। 

    রোববার পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
    পরিবেশমন্ত্রী আরও বলেন, আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এ বিষয়ে নেয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সকল স্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন। 

    সভায় সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় জয় এবং সংগঠনটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর