শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মার্চ, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

    আজ ২৬ মার্চ, মঙ্গলবার সকালে সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    এ সময় ডিআরইউ সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি উপস্থিত ছিলেন।

    এছাড়া বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান এবং প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন ইমু প্রমুখ উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর