শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শ্রদ্ধা 

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ মার্চ, ২০২৪ ০৭:৪৩ অপরাহ্ন

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শ্রদ্ধা 

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

    মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ধানমন্ডির ৩২ নম্বরস্থ জাতির পিতার প্রতিকৃতিতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। 

    পরবর্তীতে ঢাদসিক মেয়র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

    এ সময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর