শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মার্চ, ২০২৪ ১০:০১ পূর্বাহ্ন

    বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে

    বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনায় মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী।  

    মঙ্গলবার (২৬ মার্চ) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনর ( বিএমজেএ) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডের হোটেল মেট্রো লাউঞ্জে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএমজেএ'র  সভাপতি গাজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী। এসময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)  সভাপতি শহিদুল ইসলাম,  সাধারণ সম্পাদক খুরশীদ আলম।  

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন,  বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে মাল্টিমিডিয়া সাংবাদিকরা অগ্রণী ভুমিকা রাখছে। এক্ষেত্রে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা যাবে না।  ডিজিটাল মাধ্যমে সংবাদ উপস্থাপনায় আরও সচেতনতা অবলম্বন করতে হবে।  

    ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম বলেন, আধুনিক যুগে তথ্য প্রাপ্তিকে সহজ করেছে ডিজিটাল সংবাদ মাধ্যম।  পূর্বে কোন ঘটনার খবর পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, যা বর্তমানে মুহূর্তে মধ্যেই পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে মাল্টিমিডিয়া সাংবাদিকদের আরও দেশি দক্ষ হতে হবে।  সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে।    


    ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা গুরুত্ব অপরিহার্য।  মাল্টিমিডিয়া সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। সত্য তথ্য উপস্থাপন  মাল্টিমিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন তিনি।   

    বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ  সম্পাদক নাসিরউদ্দিন ফুরকানের সঞ্চালনায়  ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিগণ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর