শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিজিবি কর্তৃক সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ মার্চ, ২০২৪ ১১:১২ অপরাহ্ন

    বিজিবি কর্তৃক সোনাহাট স্থলবন্দরে ভুটানের রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান

    ভুটানের মহামহিম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক (Jigme Khesar Namgyel Wangchuck)-কে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বাংলাদেশে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) ভুটানের রাজা কুড়িগ্রাম জেলার বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। আজ দুপুরে ভূটানের রাজা সোনাহাট স্থলবন্দরে এসে পৌঁছালে বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি রাজাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় বিজিবি'র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি সুসজ্জিত চৌকসদল রাজাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে। অতঃপর মহামহিম রাজা বিজিবি'র ভিভিআইপি পরিদর্শন বহি স্বাক্ষর করেন এবং গার্ড অব অনার প্রদানকারী বিজিবি সদস্যগণকে মিষ্টি বিতরণ করেন। 

    পরবর্তীতে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে মহামহিম রাজা ভারতে প্রত্যাগমনকালে বিজিবি কর্তৃক পুনরায় রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় এবং সীমান্তের শূন্যলাইন পর্যন্ত কঠোর নিরাপত্তা প্রদানপূর্বক বিজিবি'র রংপুর রিজিয়ন কমান্ডার কর্তৃক ভুটানের রাজাকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়। এসময় বিজিবি'র রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশীদ, পিএসসি, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, দুপুরে ভুটানের মহামহিম রাজা নিজ দেশে প্রত্যাগমনের উদ্দেশ্যে স্থলপথে ভারতে গমন করেন।  




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর