শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মার্চ, ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন

    বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

    বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সৈনিকদের আযান ও ক্বেরাত চর্চায় অনুপ্রাণিত করার লক্ষ্যে বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আজ শুক্রবার বাদজুম্মা পিলখানাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন। 

    এসময় বিজিবি’র সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  গত ২৮ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। 

    আযান প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর, ঢাকা’র সিপাহী মোঃ সাইফুল ইসলাম প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সিপাহী খলিলুর রহমান  দ্বিতীয় স্থান অধিকার করেন। 

    অপরদিকে ক্বেরাত প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে সেক্টর সদর দপ্তর সিলেট’র সিপাহী মোঃ আজিজুর রহমান প্রথম স্থান এবং সেক্টর সদর দপ্তর ঢাকার সিপাহী মোঃ রাসেল আকন্দ দ্বিতীয় স্থান অধিকার করেন।
    আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং রাঙ্গামাটি সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর