শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফাইজারের নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    ফাইজারের নতুন টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
    ফাইজার

    করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রমন ঠেকাতে নতুন একটি টিকা আনতে যাচ্ছে ফাইজার। জার্মান জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানিটির উদ্ভাবিত নতুন এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সিএনএন।

    এর আগে যে কয়টি কোভিড-১৯ টিকা উদ্ভাবনের পর বিশ্বে এখন প্রয়োগ করা হচ্ছে, তার একটি ফাইজার-বায়োএনটেকের তৈরি। এখন তাদের নতুন টিকাটি কতটা নিরাপদ, মানবদেহে কতটা সহনী, ওমিক্রন সংক্রমণ ঠেকাতে কতটা পারঙ্গম, তা দেখতে ১৮ থেকে ৫৫ বছর বয়সী প্রায় দেড় হাজার জনকে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে।

    ফাইজার-বায়োএনটেকের তৈরি আগের টিকার সুরক্ষাও ওমিক্রন আংশিক ভেদ করতে পারে বলে জানার পর তারা নতুন টিকা তৈরির উদ্যোগ নেয়, যেটা সুনির্দিষ্টভাবে ওমিক্রনকে ঠেকিয়ে দিতে পারবে। নতুন টিকাটি পরীক্ষামূলক প্রয়োগে প্রথম কিংবা দ্বিতীয় ডোজ হিসেবে যেমন দেওয়া হচ্ছে, তেমনি দেওয়া হচ্ছে বুস্টার ডোজ হিসেবেও।

    সিএনএন জানিয়েছে, পরীক্ষামূলক অংশগ্রহণকারীদের তিন ভাগে ভাগ করে দেওয়া নতুন টিকাটি।

    ৯০ থেকে ১৮০ দিন আগে যারা ফাইজারের এখনকার টিকার দুটি ডোজ নিয়েছেন, তাদের বুস্টার হিসেবে দেওয়া হচ্ছে নতুন টিকা। ৯০ থেকে ১৮০ দিনের মধ্যে যারা ফাইজারের এখনকার টিকার তিন ডোজ নিয়েছেন, তাদের কাউকে দেওয়া হচ্ছে নতুন টিকা, আর কাউকে পুরনো টিকা। আর যারা এখন পর্যন্ত কোনো কোভিড টিকাই নেননি, তাদের দেওয়া হচ্ছে ওমিক্রন ঠেকানোর নতুন টিকার তিন ডোজ। প্রতিটি ডোজে ওষুধ থাকছে ৩০ মাইক্রোগ্রাম।

    ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং টিকা গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ক্যাথরিন জেনসেন বলেন, আমাদের গবেষণা এবং মহামারীর বর্তমান অবস্থার তথ্য দেখিয়ে দিচ্ছে যে বুস্টার ডোজ ওমিক্রনে আক্রান্তদেরও গুরুতর অসুস্থতা থেকে পরিত্রাণ দিচ্ছে। আমরা মনে করছি, এই সুরক্ষাটা আরও জোরদার করা দরকার। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোর্লা গত মাসে বলেছিলেন যে যদি ওমিক্রন ঠেকানোর আলাদা টিকা প্রয়োজন হয়, তবে মার্চের মধ্যে তা আসবে।

    তবে ফাইজারের এক মুখপাত্র সিএনএনকে বলেছেন, সেই টিকার উৎপাদন ইতোমধ্যে শুরু করেছেন তারা। নতুন টিকার কারণে ফাইজারের উৎপাদনে কোনো সমস্যা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ২৬ জানুয়ারী, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন