শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আন্তরিকতার সাথে ভূমিসেবা দিতে এসিল্যান্ডদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২৪ ১১:৪০ অপরাহ্ন

    আন্তরিকতার সাথে ভূমিসেবা দিতে এসিল্যান্ডদের প্রতি ভূমিমন্ত্রীর নির্দেশ

    ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আন্তরিকতা ও ভালো ব্যবহারের মাধ্যমে সেবা গ্রহীতাদের ভূমি সেবা দেওয়ার জন্য সহকারী কমিশনারদের (এসিল্যান্ড) নির্দেশ দিয়েছেন। 

    তিনি প্রযোজ্য ক্ষেত্রে ভূমিসেবা গ্রহীতাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে পরামর্শ দেওয়ারও নির্দেশ দেন।
    সোমবার রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ৩৬ ও ৩৭তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। এসময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    ভূমিমন্ত্রী তাঁর বক্তব্যে সরকার নির্ধারিত ন্যায্য ফি এর বিনিময়ে যথাযথ সময়ের মধ্যেই যেন সেবাগ্রহীতা নামজারি সেবা গ্রহণ করতে পারেন সে ব্যাপারে গুরুত্বারোপ করেন। 

    ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের বলেন, একজনের জমি যেন অন্যকেউ অবৈধভাবে নামজারি করতে না পারে সে দিকে দৃষ্টি রাখতে হবে। সরকারি এবং খাস জমি রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হবে। 

    মাঠে পদায়নের কিছুদিন পর এসিল্যান্ডদের কাজের ফিডব্যাক গ্রহণ করা হবে বলে প্রশিক্ষণ গ্রহণকারী এসিল্যান্ডদের এসময় জানান ভূমিমন্ত্রী।

    ভূমিসচিব মোঃ খলিলুর রহমান এসিল্যান্ডদের বলেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমিসেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আরিফের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭ ও ৩৮তম ব্যাচের মোট ৭৯ জন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়িত কর্মকর্তাগণ ৫ সপ্তাহব্যাপী বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর