শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডেমরায় গ্যারেজে আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২৪ ১০:৩৯ পূর্বাহ্ন

    ডেমরায় গ্যারেজে আগুনে পুড়ল লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস

    রাজধানীর ডেমরা  এলাকায় লন্ডন এক্সপ্রেস  পরিবহনের "ভলভো" বাসের গ্যারেজে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
    আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে কাজ শুরু করে এবং সোমবার রাত ৯ টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রনে অনতে সক্ষম হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত  হতাহতের কোন খবর খবর পাওয়া যায়নি।
    আজ রাত সাড়ে ১০ টায় "দি লাইফ সেভিং ফোর্স বাহিনী" সদরদপ্তর মিডিয়া সেলের কর্মকর্তা  তালহা বিন জসিম  আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় লন্ডন এক্সপ্রেস পরিবহণ সার্ভিসের  "ভলভো" বাসের গ্যারেজে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য বিলাসবহুল বাসে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান  শিখা দাউ দাউ  করে জ্বলতে থাকে। তখন খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের ২টি ইউনিট রাত ৮ টা ৫৯ মিনিটে ঘটনাস্হলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সিদ্দিকবাজার থেকে আরও ৪টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।
    ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, লন্ডন এক্সপ্রেস-এর ১৪ টি বাসে আগুন লাগে । আগুনে বিলাসবহুল দামি গাড়িগুলো অনেকটাই পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তালহা বিন জসিম আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষরিত পরিমাণ জানা যায়নি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর