শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিএমপি কমিশনারের সাথে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৩ এপ্রিল, ২০২৪ ১১:০৫ অপরাহ্ন

    ডিএমপি কমিশনারের সাথে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

    ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সাথে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে ডিএমপি কমিশনার কার্যালয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এফবিআই’র এ্যাসিসটেন্ট লিগ্যাল এ্যাটাচ রবার্ট জে ক্যামেরন ও পুলিশ লিয়াজোঁ স্পেশালিষ্ট মোহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

    সাক্ষাতকালে বাংলাদেশ ও আমেরিকার পুলিশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।

    এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, অংশীদারিত্বের মাধ্যমে পুলিশ সার্ভিসকে এগিয়ে নেয়া, পেশাগত মানোন্নয়নে পরস্পরকে সহযোগিতা প্রদান করা এবং সার্বিক নিরাপত্তা ও কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।

    এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর