চরফ্যাসন শুভ সংঘের (কালের কন্ঠ) উদ্যোগে বুধবার এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শুভ সংঘের চরফ্যান উপজেলা সভাপতি আমির হোসেন, সহ সভাপতি কামাল মিয়াজি ও সম্পাদক প্রভাষক ইউসুফ হোসেন ইমন ও কালের কন্ঠের প্রতিনিধি কামরুল সিকদার।
শুভ সংঘের (কালের কন্ঠ) এই সহায়তা পেয়ে অসহায় মানুষ ও এলাকাবাসীর মাঝে বেশ সন্তোষ দেখা যায়। তারা এ ধরণের উদ্যোগের জণ্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। একইসঙ্গে এধরণের সমাজসেবামূলক কাজে শুভ সংঘের (কালের কন্ঠ) পাশাপাশি অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এসময় প্রভাষক ইউসুফ হোসেন ইমন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রয়েছে প্রকৃত সুখ ও আনন্দ। তাই নিজে সুখে থাকতে অবশ্যই প্রতিবেশি বা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হবে। তিনি সামর্থ অনুয়ায়ী অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।