শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৪ ১২:১৯ পূর্বাহ্ন

    পর্তুগাল ও বাহরাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূতগণের পরিচয়পত্র গ্রহণ রাষ্ট্রপতির

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বাংলাদেশে নবনিযুক্ত পর্তুগাল  ও বাহরাইনের রাষ্ট্রদূতগণের কাছ  থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেন। অনাবাসিক রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগালের জোয়াও রিবেইরো দে আলমেদা এবং বাহরাইনের আবদুল রহমান মোহাম্মদ আলগাউদ।

    পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, নতুন রাষ্ট্রদূতদেরকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ।
    তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপ্রধান বলেন, “বর্তমান বিশ্ব পরিস্থিতিতে পারস্পরিক ও বহুপাক্ষিক সহযোগিতার কোনো বিকল্প নেই।”


    বাংলাদেশের তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন খাতে বিদ্যমান সম্ভাবনা তুলে ধরে- রাষ্ট্রপতি পারস্পারিক সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানান।


    সাক্ষাৎকালে পর্তুগাল ও বাহরাইনের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। রাষ্ট্রদূতরা তাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের শান্তিপ্রিয় ও দক্ষ কর্মীদের অবদান তুলে ধরেন। নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা  কামনা করেন ।

    এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি চৌকস অশ্বারোহী দল তাদের ‘গার্ড অব অনার’ প্রদান করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর