শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাজউকের নতুন চেয়ারম্যান জেনারেল ( অব.) সিদ্দিকুর রহমান সরকার

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৪ ১২:৩৪ পূর্বাহ্ন

    রাজউকের নতুন চেয়ারম্যান জেনারেল ( অব.) সিদ্দিকুর রহমান সরকার

    দেশ স্বাধীনের পর এত বাংলাদেশ  সেনাবাহিনী কোন অফিসার বা সদস্য এত বেশী ডিগ্রি অর্জন করেননি; রাজউকের ইতিহাসেও এমন সৎ দক্ষ মেধাবী এবং অভিজ্ঞ কর্মকর্তা চেয়ারম্যান পদে নিয়োগ পায়নি।

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার।তিনি নবম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের একজন সেনা অফিসার এবং বর্তমান সেনাপ্রধান জেনারেল শফিউদীন আহমেদের ব্যাচমেট।

    বৃহস্পতিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্ম সচিব মো. আশরাফুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, দ্যা টাউন ইমপ্রুভমেন্ট এ্যাক্ট ১৯৫৩-এ ধারা ৪(২) অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে রাজউক চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

    এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান মো.আনিছুর রহমান মিঞার চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ২ এপ্রিল।
    সিদ্দিকুর রহমান সরকার ১৯৬৩ সালে ১০ আগস্ট পূর্ব নরসিংদীতে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের ২২ জানুয়ারি তিনি বাংলাদেশ সামরিক একাডেমিতে যোগ দেন। পরের বছর ২৩ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলী পদে কমিশন লাভ করেন।

    সিদ্দিকুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ও ভারতের ওসমানিয়া ইউনিভার্সিটি থেকে স্নাতক হন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর