শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ২২০০ পরিবারের মাঝে পরিবেশমন্ত্রীর বস্ত্র বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ন

    ২২০০ পরিবারের মাঝে পরিবেশমন্ত্রীর বস্ত্র বিতরণ

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সন্ত্রাসী, মানুষের অত্যাচারকারী, চাদাবাজ ও ভূমি দখলকারীদের কোনও ছাড় নেই। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও পুলিশ নির্দেশনা দেয়া হয়েছে। এ সরকার সাধারণ মানুষের সরকার, প্রতিটি মানুষের সরকার। সকল নাগরিকের ন্যায় নিশ্চিতে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও আমরা জনগণের পাশে থাকবো। 

    শুক্রবার আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে গোলারবাড়ি ব্রিজ নন্দীপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নং ওয়ার্ডের প্রায় ১২ শ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, সরকার পিছিয়ে পড়া, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছে। তাদের চাল, ডাল, আলু, তেল, সেমাই, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পন্য বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। জনগণের পাশে থাকাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। 

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের প্রথম নির্বাচিত কাউন্সিলর আবুল কালাম আজাদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। 

    পরিবেশমন্ত্রী এরপর মানিকদিয়া ইদ্রিসিয়া দাখিল মাদ্রাসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের ১০০০ পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর