শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে পুনাকের ইফতার বিতরণ

    নিজস্ব প্রতিবেদক

    ৭ এপ্রিল, ২০২৪ ০৯:০৪ পূর্বাহ্ন

    অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে পুনাকের ইফতার বিতরণ

    বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শনিবার নগরীর রমনাস্থ কেন্দ্রীয় পুনাক কার্যালয়ের সামনে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

    পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী এবং পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
    ইফতার বিতরণকালে পুনাক সভানেত্রী বলেন, পুনাকের উদ্যোগে প্রতি বছর রমজানে গরিব-দুঃখীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এবারও রমজানে সারামাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলছে। পুনাক সদস্যাদের অর্থায়নে এ ইফতার বিতরণ করা হচ্ছে।

    তিনি বলেন, চাঁদ রাতে গরিব-দুঃখীদের মাঝে খাবার বিতরণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
    পুনাক সভানেত্রী বলেন, মানুষকে সাময়িক সহায়তা নয়, একজন মানুষকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেজন্য আমরা পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া বৃদ্ধাশ্রমে স্বাস্থ্য সুরক্ষা খাতে সেবা প্রদানের লক্ষ্যে ট্রাস্ট গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। পথশিশুদের সহযোগিতা করার জন্যও আমরা ঢাকায় পথশিশুদের বিভিন্ন স্কুলে যোগাযোগ করছি।

    পুনাকের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন মাদ্রাসায়ও ইফতার বিতরণ করা হচ্ছে। রমজানের শেষ দিন পর্যন্ত ইফতার বিতরণ কার্যক্রম চলবে।

    উল্লেখ্য, পুলিশ পরিবারের নারীদের সংগঠন পুনাক নিজস্ব গ-ির বাইরে বেরিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে। পুনাকের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর