শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ডিআরইউতে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত 

    নিজস্ব প্রতিবেদক

    ৭ এপ্রিল, ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন

    ডিআরইউতে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত 

    শনিবার ৬ এপিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন, দিল্লীর প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

    ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে ডিআরইউ সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, সাঈদ শিপন, মহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার মহিন, মো: শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

    এছাড়া বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিআরইউ'র সাবেক সভাপতি আজমল হোসেন খাদেম, শাহজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম মিঠু, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাজ্জাদ আলম খান তপু, রাজু আহমেদ, কবির আহমেদ খান, নুরুল ইসলাম হাসিব, মাইনুল হাসান সোহেল, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, অপর অংশের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর