শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঢাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইসলামী আন্দোলনের ঈদ পোশাক বিতরণ 

    নিজস্ব প্রতিবেদক

    ৮ এপ্রিল, ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ন

    ঢাকায় সুবিধাবঞ্চিতদের মাঝে ইসলামী আন্দোলনের ঈদ পোশাক বিতরণ 

    ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, কথায় কথায় যারা দেশকে সিঙ্গাপুর, আমেরিকা আর লন্ডনের সাথে তুলনা করেন, তাদেরকে সুবিধাবঞ্চিত পথশিশু আর হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছেড়ে দেয়া উচিত। দেশের অর্থনৈতিক অবস্থা আওয়ামী লীগ কতটা ভঙ্গুর করেছে বাজারে গেলেই তার টের পাওয়া যায়। সন্ত্রাস, চাঁদাবাজদের কাছে মানুষ কতটা অসহায় তার বাস্তব চিত্র ফুটে ওঠেছে বান্দরবানে। দিনদুপুরে ব্যাংক লুট হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এখনো সেখানে অপরাধীচক্র গ্রেফতার না হওয়া সরকারের চরম ব্যর্থতা। তিনি আরও বলেন, ঈদে মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে হবে। বাস, লঞ্চের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে হবে।  সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।

    ৭ এপ্রিল রবিবার দুপুর বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে  সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ পোশাক বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।

    পোশাক বিতরণপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডা. শহীদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, আলহাজ নজরুল ইসলাম খোকন, হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ।

    আলোচনা শেষে সুবিধাবঞ্চিত পথশিশু, অসহায় হতদরিদ্রের মাঝে ঈদ পোশাক বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর